আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে দেশটির সরকারের সমর্থনে আয়োজিত এক সমাবেশে উপস্থিত সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আবুলফজল শেকারচি।
মেজর জেনারেল আবুলফজল শেকারচি বলেন, শত্রুপক্ষের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল আমাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া, যাতে ইরান কোনোভাবেই আত্মরক্ষা করতে না পারে। তবে তাদের সেই লক্ষ্য সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
ইরানি বাহিনীর এই মুখপাত্র স্পষ্ট বার্তা দিয়ে বলেন, যুদ্ধাবস্থা সত্ত্বেও তাদের কৌশলগত সামরিক সরঞ্জাম উৎপাদন প্রক্রিয়া একদিনের জন্যও থেমে থাকেনি।
তিনি বলেন, "একদিকে আমাদের পাল্টা সামরিক অভিযান যেমন চলেছে, অন্যদিকে কারখানাগুলোতে নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করা হচ্ছে। উৎপাদিত অস্ত্রগুলো সরাসরি যুদ্ধের সক্রিয় ফ্রন্টে পাঠিয়ে ব্যবহৃত অস্ত্রের ঘাটতি পূরণ করা হচ্ছে।"
শত্রুপক্ষের গোয়েন্দা ব্যর্থতার কথা উল্লেখ করে শেখারচি দাবি করেন, সর্বাধুনিক প্রযুক্তির তথ্য অবকাঠামো থাকা সত্ত্বেও প্রতিপক্ষ ইরানের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোর অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। ফলে দেশীয় প্রযুক্তির অস্ত্র কারখানাগুলো এখনো সম্পূর্ণ অক্ষত ও অজ্ঞাত রয়ে গেছে।
Your Comment